আসছে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন ব্র্যান্ড!
স্মার্টফোনের জন্য নতুন ব্র্যান্ড নিয়ে কাজ করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। এক্ষেত্রে নতুন ব্র্যান্ডের সুবিধা ও অসুবিধা পর্যালোচনা করছে কোম্পানিটি। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ও অ্যান্ড্রয়েড সেন্ট্রাল।
খবরে বলা হয়, নতুন ব্র্যান্ডের যাত্রা শুরু হলে আগের ‘গ্যালাক্সি’ ব্র্যান্ড নির্দিষ্ট কিছু মডেলের জন্য রেখে দিতে পারে স্যামসাং।
স্যামসাং ইলেকট্রনিকসের গ্লোবাল মার্কেটিং প্রধান লি ইয়ং-হি কনজিউমার ইলেকট্রনিকস শো ২০২৪-এ প্রথম প্রতিষ্ঠানটির পণ্যের ব্র্যান্ডিং পরিবর্তনের ইঙ্গিত দেন। ঠিক কী ধরনের উদ্ভাবনী পরিবর্তন করা হতে পারে তা এখনো স্পষ্ট নয়।
বাজার বিশ্লেষকরা অবশ্য নতুন ব্র্যান্ডে স্মার্টফোন আনলে সেটির ফলাফল বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
ডিবিটেক/বিএমটি





